জাতীয়

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ নয়: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

আগামী নির্বাচন নিয়ে বিএনপিকে কোনো আলোচনার প্রস্তাব দেয়া হবে না— নানা অপরাধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবনে সদ্য সমাপ্ত কম্বোডিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, নির্বাচনী হাওয়া বইছে এটি ভালো খবর, গণতান্ত্রিক অনুশীলন হচ্ছে তা প্রমাণ করে।

আগামী নির্বাচনে নাকে খত দিয়ে আসবে বিএনপি— জানিয়ে শেখ হাসিনা বলেন, গতবারের ভুল এবার করবে না দলটি আর এ নিয়ে সাধাসাধির কিছু নেই। যে সব গণতন্ত্রে বিশ্বাস করে তারাই নির্বাচনে আসবে আর যারা পছন্দ করে না তারা আসবে না।

এমন কোনো দৈনদশায় পড়েনি সরকার যার জন্য আগাম নির্বাচন দিতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যতো উন্নয়ন করেছে আর কেউ তা করতে পারেনি। উন্নয়ন চাইলে দেশের মানুষকে অবশ্যই আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা পেয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যৌথ কমিটর মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে— তাদের নিজ দেশে ফিরে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মিয়ানমার সরকার স্বীকার করেছে-একটা কমিটি করা হবে এবং তাদের ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে।

এ সময় জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও করেছেন শেখ হাসিনা।

একতরফাভাবে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা গ্রহণযোগ্য নয়— উল্লেখ করে তিনি বলেন, সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের অবশ্যই অধিকার রয়েছে নিজস্ব একটি রাষ্ট্র পাবার। ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তে বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টি করবে।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার কম্বোডিয়া যান। এ সফরকালে সেখানে শেখ হাসিনার নানা কর্মসূচিতে যোগদান ছাড়াও নয়টি সমঝোতা ও একটি চুক্তি সই হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে। মঙ্গলবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ