জাতীয়

অর্থপাচার ঠেকাতে আইনের ফাঁক-ফোকর বন্ধের পরামর্শ বিশেষজ্ঞদের

প্যারাডাইস পেপার্স
প্যারাডাইস পেপার্স

আইনের ফাঁক-ফোকর ফলে দেশ থেকে অর্থ বিদেশে পাচার হচ্ছে আর বিদেশ থেকে ঋণ নেয়ার সুযোগের অপব্যবহার করেও অর্থপাচার করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, যার প্রতিফল দেখা যাচ্ছে পানামা ও প্যারাডাইস পেপার্সের মতো দলিলে। কাজেই অর্থপাচার বন্ধে আইনের ফাঁক-ফোকর বন্ধের প্রয়োজন।

আর বিদেশে বৈধ পথে বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করে দিলে, অর্থপাচার কমবে বলেও মনে করছেন ইন্টারন্যাশনাল বিজনেজ ফোরাম অব বাংলাদেশের সভাপতি হাফিজুর রহমান খান।

আন্ডার বা ওভার ইনভয়েসিং ও কোম্পানির অফশোর শাখা খুলে অর্থ স্থানান্তর এবং বিদেশ থেকে ঋণ নিয়ে তা ফেরত দেয়ার নাম করে দেশ থেকে বিপুল পরিমান অর্থ পাচার করা হচ্ছে।

বিভিন্ন হিসেবে দেখা গেছে, ২০১৪ থেকে ২০১৪ সালের মধ্যেই গেছে সাড়ে ৬ হাজার কোটি ডলারের বেশি। সাম্প্রতিক সময়ে যে অর্থপাচারের প্রবনতা আরো বেড়েছে। আর এর প্রমাণ পাওয়া যায় পানামা এবং প্যারাডাইস পেপার্সে বাংলাদেশিদের নামের তালিকা দেখে।

বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থপাচার প্রতিরোধে দেশের আইনে বড় রকমের দুর্বলতা আছে। দুর্বলতা আছে পলিসিতেও।

এদিকে, বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগের সুযোগ এখনো উন্মুক্ত করে দেয়া হয়নি। তাবে এখনো বিদেশে বিনিয়োগ থেমে নেই।

সার্বিকভাবে অর্থপাচার প্রতিরোধে, সরকারের আইন ও নীতি সংস্কারের পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলেন, এটি উন্মুক্ত করে দিলে অর্থপাচারের প্রবণতা কমবে। পাশাপাশি বৈধ পথে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহও বাড়বে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ