জাতীয়

দুর্নীতিবাজদের তালিকা করে ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

ইকবাল মাহমুদ
ইকবাল মাহমুদ

দুর্নীতিবাজরা যতোই ক্ষমতাশালী হোক না কেন আগামী বছর থেকে তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

শনিবার সকালে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও দুর্নীতি বিরোধী গণস্বাক্ষরতা অভিযান কার্যক্রমে তিনি এ কথা বলেন।

জনগণের কষ্টার্জিত অর্থ নিয়ে কাউকেই আর দুর্নীতি করার সুযোগ দেয়া হবে না বলেও জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দেশের উন্নয়নে দুর্নীতিকে অন্যতম বড় বাধা উল্লেখ করে তিনি বলেন, এ বাধা দূর করতে আগামী বছর থেকে কমিশন আরো কঠোর পদক্ষেপ নেবে। দুর্নীতিবাজদের কারণে তাদের পরিবারের সদস্যরা যাতে সমস্যায় না পড়ে সে বিষয়েও নজর দেবে দুদক।

এদিকে, দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত মানববন্ধনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, শুধু আইন করে বা দিবস পালন করলেই হবে না- দুর্নীতি প্রতিরোধে যেসব প্রতিষ্ঠান কাজ করছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।

দুর্নীতি প্রতিরোধে যেসব প্রতিষ্ঠান কাজ করছে তার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতার ওপর জোর দেওয়া হয় এই মানবন্ধনে।

পরে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারী প্রাঙ্গণে দুর্নীতি বিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ