ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ জরুরি সভায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মঙ্গলবার তুরষ্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। এছাড়া আরব-ইসরাইয়েল দ্বন্দ্বে নতুন ভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, এ সব বিষয় আলোচনার জন্যই ওআইসি সভাপতি তুরস্ক ১৩ ডিসেম্বর ওআইসির জরুরি বৈঠক ডেকেছে। সেখানে যোগ দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৈঠকে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: