শেখ হাসিনার অধীনেই নির্বাচনকালীন সরকার- হবে ছোট মন্ত্রিসভা- করবে রুটিন ওয়ার্ক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাসিমের অভিযোগ, নির্বাচনকালীন সরকার নিয়ে বিতর্ক তৈরি করে আগামী নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার কালো টাকা জরিমানা দিয়ে সাদা করার জবাব দিয়ে পরে বিএনপি নেতাদের কথা বলার পরামর্শ দেন তিনি।
নাসিম বলেন, সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। আর নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে।
উদার গণতন্ত্রের সুযোগ নিয়ে লাগাতার মিথ্যাচার করছে বিএনপি নেতারা। জিয়ার পরিবারের পাচার করা অর্থের তদন্ত করতে সরকারের প্রতি দাবি জানান নেতারা।
পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কেন এ মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তা খতিয়ে দেখতে সেরকারের প্রতি আহ্বান জানানো হয় ১৪ দলের সংবাদ সম্মেলন থেকে।