জাতীয়

'ওয়ান প্ল্যানেট সামিটে' প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স: মাক্রোঁ

শেখ হাসিনা
শেখ হাসিনা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় 'ওয়ান প্ল্যানেট সামিটে' যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় বিকেলে প্যারিসে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সমষ্টিগত কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ করে অভিযোজন এবং প্রশমনের জন্য নতুন অর্থায়নের উৎস খুঁজতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সফরের প্রথম দিন আজ- মঙ্গলবার সকালে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশের পাশে থাকবেন বলে জানিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইং কিমের আমন্ত্রণে 'ওয়ান প্ল্যানেট সামিটে ' যোগ দিতে প্যারিস সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্যারিসের এলিসি প্যালেসে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী অ্যামিরেটসের বিমানটি সোমবার মধ্যরাতে দুবাই হয়ে প্যারিসের শার্ল দ্য গল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

সেখানে তাকে অভ্যর্থনা জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রাঁ হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে এই হোটেলেই থাকবেন তিনি।

সফরের প্রথম দিন মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

সামিটে যোগ দেয়া নেতৃবৃন্দের সম্মানে ফরাসি প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

বিকেলে প্রধানমন্ত্রী প্যারিসের পশ্চিমাঞ্চলীয় শহরতলীর ইল সেঁগুই দ্বীপের সঙ্গীত ও পারফর্মিং আর্ট সেন্টার লা সেইন মিউজিক্যাল-এ ওয়ান প্লানেট সামিটের এক উচ্চ পর্যায়ের অধিবেশনে অংশ নেবেন। এরপর প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

ওয়ান প্লানেট সামিট হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সমষ্টিগত কর্মকাণ্ডকে দ্রুত এগিয়ে নেয়ার লক্ষ্যে বিশেষ করে অভিযোজন এবং প্রশমনের জন্য নতুন অর্থ প্রদানের উপায় খুঁজতে সকল ক্ষেত্রের শত শত বৈশ্বিক নেতার একটি জোট।

প্যারিসে ২০১৫ সালে বিশ্বের ১৮৮টি দেশের ঐকমত্যের ভিত্তিতে জলবায়ু চুক্তি সই হয়। এর দুই বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনে মিলিত হচ্ছেন বিশ্ব নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ