জাতীয়

ওআইসির বিশেষ সম্মেলন: জেরুজালেম ইস্যুতে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ
রাষ্ট্রপতি আবদুল হামিদ

তুরস্কের ইস্তাম্বুলে বুধবার শুরু হচ্ছে ইসলামী সম্মেলন সংস্থা- ওআইসি'র বিশেষ সম্মেলন।

সম্মেলনে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ— এতে জেরুজালেম ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ইস্তাম্বুলের ঐতিহাসিক তোপকাপি জাদুঘর পরিদর্শন করেন তিনি।

তিনি জাদুঘরের বিভিন্ন হল ঘুরে দেখেন। পরে ইস্তাম্বুলের প্রাচীন ব্লু মসজিদে যান রাষ্ট্রপতি। এরপর বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক নৈশভোজেও অংশ নেন।

এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে আতাতুর্ক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী তাকে স্বাগত জানান।

এ সময় ইস্তাম্বুল কনস্যুলেট জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম ইস্তাম্বুলের ডেপুটি গভর্নর আহমেদ হামদি ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ