জাতীয়

অভিবাসন ব্যয় কমিয়ে বিদেশে কর্মী পাঠানো সরকারের বড় চ্যালেঞ্জ

নুরুল ইসলাম বিএসসি
নুরুল ইসলাম বিএসসি

দক্ষ শ্রমশক্তি তৈরির পাশাপাশি অভিবাসন ব্যয় কমিয়ে বিদেশে কর্মী পাঠানো সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

তিনি বলেন, অবৈধ মানবপাচার প্রতারণার মতো বিষয়গুলো কমে আসলেও সরকারের সামনে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টির পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার চালু করাও চ্যালেঞ্জ বলে জানান তিনি।

অভিবাসন কূটনীতি, সাফল্য, সীমাবদ্ধতা এবং করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় বুধবার এসব কথা বলেন তিনি।

আলোচনায় বক্তরা বলেন, শুধুমাত্র দক্ষ জনশক্তির অভাবে প্রতিযোগিতামূলক শ্রমবাজারে টিকে থাকা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

চাহিদা থাকা সত্তেও নতুন নতুন শ্রমবাজারে প্রবেশ করতে পারে না বাংলাদেশ—উল্লেখ করে বক্তারা বলেন, ফলে গত কয়েক বছরে বিদেশে কর্মী পাঠানো যেমন কমেছে তেমনি বৈদেশিক মুদ্রার পরিমাণও কমেছে।

এই অবস্থায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খাতকে টিকিয়ে রাখতে বিশেষ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ