জাতীয়

থার্টিফাস্ট: গুলশান-বনানী-ঢাবি এলাকায় রাতে বহিরাগতদের চলাচল বন্ধ

৭৫টি চার্চের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার সদস্য

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

আসন্ন বড়দিনে রাজধানীর ৭৫টি চার্চের নিরাপত্তায় ৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এছাড়া হোটল, কূটনৈতিক এলাকায় ২৪ ও ২৫ ডিসেম্বর জোরদার থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ইভটিজারদের নিয়ন্ত্রণেও থাকবে বাড়তি ব্যবস্থা— আর থার্টিফাস্ট নাইটে রাজধানীর গুলশান, বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত ৮টার পর বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে।

উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না–আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বুধবার নিজ মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও খ্রিস্টান নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বড়দিনে রাজধানীর চার্চে, হোটেল ও কুটনৈতিক এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কী ধরণের নিরপত্তা জোরদার করা হবে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের সামনে সেটা তুলে ধরেন।

মন্ত্রী জানান, রাজধানীর ৭৫ চার্চের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর ৫ হাজার সদস্য নিয়োজিত থাকবে।

থার্টি ফাস্ট নাইটে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া থার্টি ফাস্টের বিকেল থেকেই রাজধানীর মদের বারগুলো বন্ধ রাখার সিন্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ