অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিবেশগত ব্যবস্থাপনায় নজর দেয়ায় বিশ্বে প্রসংসিত হয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় বিনিয়োগ পরিকল্পনা-সিআইপি'র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পরিবেশ সুরক্ষা, বন ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে টেকসই ও পরিকল্পিত বিনিয়োগের উপর গুরুত্বারোপ করেন পরিকল্পনামন্ত্রী।
তিনি আরো বলেন, জলবায়ু ঝুঁকি এখন ভয়াবহ রূপ নিচ্ছে— বিশ্বের পাঁচটি বড় দেশ ৫৫ শতাংশ কার্বন নিঃসরণ করে যার ভুক্তভোগী বাংলাদেশ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: