জাতীয়

বিএনপি নির্বাচনে না আসার দায় আ’লীগ নেবে না: কাদের

ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের।

বিএনপি নির্বাচনে আসলো কি আসলো না সে দায় আওয়ামী লীগ নেবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী হবে নির্বাচন আর তা পরিচালনা করবে নির্বাচন কমিশন।

বুধবার দুপুরে রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দ ভবনের নির্মাণকাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশনে ১০তলা স্বামী বিবেকানন্দ ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে আলোচনায় তিনি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যারা একসময় নিরপেক্ষ সরকার চায়নি তারাই এখন এর কথা বলছে।

নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি অংশ না নিলে এর দায় আওয়ামী লীগ নেবে না।

আগামী নির্বাচনকে সামনে রেখে মৌলবাদী শক্তি আবারো নাশকতা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের কেউ পার পাবে না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি আরো বলেন, এক্ষেত্রে কোনো আপোষ নয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ