জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবস: শতাব্দীর বর্বরতম নিধনযজ্ঞ দিন

শহীদ বুদ্ধিজীবীরা
শহীদ বুদ্ধিজীবীরা

১৪ ডিসেম্বর— শহীদ বুদ্ধিজীবী দিবস। একাত্তরে গৌরবের মুক্তিযুদ্ধে বাংলাদেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখনই হানাদার পাকিস্তানি হায়েনার দল আর তাদের দোসর রাজাকার-আলবদররা চালায় শতাব্দীর বর্বরতম নিধনযজ্ঞ।

পরিকল্পিতভাবে বেছে বেছে হত্যা করা হয় জাতির মেধা-মননের কাণ্ডারীদের। সারাদেশেই নির্মম হত্যার শিকার হন পেশাজীবী-বুদ্ধিজীবীরা।

মুক্তির সংগ্রামের এক মরণপণ যুদ্ধে তখন পুরো জাতি, বাঙালি আর দাবিয়ে রাখার নয়, এ দেশ-মাটি শত্রুমুক্ত হবেই ....

পাকিস্তানিদের দোসর হয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই এ নিধনযজ্ঞে শামিল হয় জামাত। রাজাকার, আল বদর, আল শামস নামে ঘাতকবাহিনী গঠিত হয় জামাত ও তার ছাত্র সংগঠনের নেতাকর্মীদের দিয়েই।

বুদ্ধিজীবী ও পেশাজীবীদের হত্যার এমন বর্বরতার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া দুস্কর। এক-একজনকে চোখ বেঁধে নিয়ে গিয়ে, বেয়নেটে খুঁচিয়ে, চোখ তুলে নিয়ে, জবাই করে বা অঙ্গ-প্রত্যঙ্গ কেটে হত্যা করে পাকিস্তানিরা। নৃশংসতার আর কোনো উদাহরণই বাকি রাখেনি খুনিরা।

মুনীর চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, সিরাজউদ্দীন হোসেন, আনোয়ার পাশা, ডা. ফজলে রাব্বি, ডা. আলীম চৌধুরী, আলতাফ মাহমুদ, সেলিনা পারভীনসহ যে উজ্জ্বল মেধাবী মানুষগুলো স্বাধীন এই দেশের শিক্ষা-মনন-সংস্কৃতির কাঠামো গড়ে দিতে পারতেন, বেছে বেছে হত্যা করা হয় সবাইকে।

আর স্বাধীন হওয়ার ঠিক তিন দিন আগে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া সেলিনা পারভীনের ক্ষত-বিক্ষত মরদেহ ১৮ ডিসেম্বর রায়েরবাজার বদ্ধভূমি থেকে উদ্ধার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ