মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সহিংসতা ছড়িয়ে পরার পর একমাসে কমপক্ষে ৬৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে জানিয়েছে দাতা সংস্থা মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়েরস (এমএসএফ)।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের ওপর করা এক জরিপে এ তথ্য প্রকাশ করেছে, সংস্থাটির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে তুলে ধরেছে।
এমএসএফ বলছে, মিয়ানমার কর্তৃপক্ষ পরিচালিত ঘটনাটি 'ব্যাপক সহিংসতার সুস্পষ্ট ইঙ্গিত- নিহতের ওই সংখ্যা মিয়ানমার সরকারের দেয়া তথ্যের চেয়ে অনেক বেশি।
জরিপে দেখা যায়, গত ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আগস্ট থেকে ৬ লাখ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
মিয়ানমারে নিহতের মধ্যে ৬৭০০ মানুষের মৃত্যু সহিংসতায়; যাদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী ৭৩০টি শিশু রয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৪০০ যাদের মধ্যে অধিকাংশই মুসলিম জঙ্গি।
রাখাইনে ৩০টি পুলিশ ও সেনা চৌকিতে গত ২৪ আগস্ট রাতে সমন্বিত হামলার পরদিন বর্মী সেনারা অভিযান শুরুএ পর অসংখ্য রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রাখাইন থেকে বিতাড়িত রোহিঙ্গারা জানান, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়ার পাশাপাশি সেখানে নির্বিচারে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে সেনা সদস্যরা।