বুদ্ধিজীবীদের হত্যায় পাক বাহিনীকে সহযোগিতাকারীদের এখন বিচারের আওতায় আনার সময় হয়েছে।
বুহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা বুদ্ধিজীবী হত্যায় সহযোগিতা করেছিল তারাই এখন মুক্ত চিন্তার মানুষদেরকে হত্যা করছে।
মুক্তিযুদ্ধবিরোধী চক্র যাতে কোনো ক্রমে ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারা।
পাশাপাশি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শহীদ বুদ্ধিজীবীদের চেতনা অনুশীলনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুজ্জামান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: