ওয়ান প্ল্যানেট সামিটে অংশগ্রহণ শেষে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বিকেল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
দেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতে সাড়ে ৩ ঘণ্টার যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী।
এর আগে স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে প্যারিস ছাড়েন তিনি।
তিন দিনের সরকারি সফরে গত সোমবার প্যারিসে যান তিনি। পরদিন ওয়ান প্ল্যানেট সামিটে অংশ নিয়ে নিরাপদ পৃথিবী গড়তে বিশ্ব নেতাদের সম্মিলিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন শেখ হাসিনা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: