জাতীয়

বাঙালির হাজার বছরের ইতিহাসের এক গৌরবের দিন বিজয় দিবস

 বাঙালির হাজার বছরের ইতিহাসের এক গৌরবের দিন বিজয় দিবস
বাঙালির হাজার বছরের ইতিহাসের এক গৌরবের দিন বিজয় দিবস

বাঙালির হাজার বছরের ইতিহাসে এক অনন্য গৌরবের দিন আজ। ৩০ লাখ শহীদের আত্মত্যাগে সাধারণের অসাধারণ শৌর্য-ত্যাগ ও সংগ্রাম এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বে একাত্তরের এ দিনে শত্রুমুক্ত হয়েছিল স্বাধীন বাংলাদেশ।

নয় মাসের মুক্তিযুদ্ধে সূচিত হয় বাংলাদেশের বিজয়। পরাজিত হানাদার পাকিস্তানিরা আত্মসমর্পণ করে। এমন বিজয়ের অনন্য ইতিহাস আর কোনো জাতির নেই। সেই অর্জনের ৪৬ বছর কেটে গেছে কালপ্রবাহে। প্রতিটি বিজয় দিবস মুক্তিযুদ্ধের চেতনাবোধে উদ্দীপ্ত করে দেশবাসীকে, শাণিত করে অনন্ত দেশপ্রেম।

পদ্মা-মেঘনা, ব্রহ্মপুত্র-যমুনা, সুরমা-কুশিয়ারা-কর্ণফুলীবাহিত আমাদের বাংলা ব-দ্বীপ তথা বাংলা-বাঙালি-বাংলাদেশের ইতিহাস যদি হয় হাজার বছরের, তবে সেই ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিন ১৬ ডিসেম্বর। একাত্তরের মুক্তিযুদ্ধে দেশকে শত্রুমুক্ত করার মহান বিজয় দিবস।

বাঙালির এই জনপদ কখনো মুঘল, কখনো পাঠান, কখনো ব্রিটিশ, কখনো পাঞ্জাব-পাকিস্তানিদের শাসনাধীন ছিল। কখনো ঔপনিবেশিকতার নিগড়, কখনো ধর্মভিত্তিক দ্বিজাতিতত্ত্বের করাল আগ্রাসন। তবে সব ছাপিয়ে প্রথমে ভাষার দাবিতে তারপর স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলন ও সবশেষে বঙ্গবন্ধুর নেতৃত্বে চূড়ান্ত মুক্তির সংগ্রামে স্বাধীনতার ঘোষণা আর মুক্তিযুদ্ধে এক সাগর রক্ত ঢেলে দিয়ে বীর বাঙালির বিজয়।

স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ শত্রুমুক্ত করার গৌরব কিন্তু খুব কম জাতিরই আছে। তাই নয় মাস সশস্ত্র যুদ্ধের পর বিজয়ের ১৬ ডিসেম্বর অনন্য। বিশ্বের বুকে এক নতুন ইতিহাস।

কিন্তু একদিকে মুক্তিযুদ্ধে বাঙালির বীরত্ম-আত্মত্যাগ এবং হানাদার পাকিস্তানি ও রাজাকার-আলবদরদের গণহত্যা, ধর্ষণ-নির্যাতন, নিপীড়ন নিয়ে তথ্য বিভ্রাট এখনো কাটেনি যার কোনোটাই ইতিহাস সমর্থন করে না জানান ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক মুনতাসীর মামুন।

তাই বাংলাদেশের যুদ্ধজয়ের-বার্ষিকীতে এ প্রজন্মের দায়িত্ব অনেক। পার্থক্য যেমন জানতে হবে স্বাধীনতা ও বিজয় দিবসের, তেমনি স্বাধীনতার ডাক দিয়ে একাত্তরের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের বিশ্বস্বীকৃতির তাৎপর্য বুঝতে হবে তাদের জানান তিনি।

স্বাধীনতা পদকপ্রাপ্ত বীরপ্রতীক লে.ক. কাজী সাজ্জাদ আলী জহির (অব.) বলেন, ৪৬ বছরে বাংলাদেশ বহুদূর এগিয়েছে। এখন ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি প্রতিক্রিয়াশীলতা, উগ্র মৌলবাদ ও জঙ্গিবাদকে পরাস্ত করতে সহায় নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ