জাতীয়

সাম্প্রদায়িক উগ্রবাদ দেশের প্রধান শত্রু: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক উগ্রবাদ আজ দেশের প্রধান শত্রু— এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির নিজের ঘরে গণতন্ত্র নেই বলে তারা দেশের গণতন্ত্র দেখতে পায় না।

এর আগে বিজয় দিবসের প্রথম প্রভাতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

এসময় দলের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা সঙ্গে ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নেতারা। পরে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী।

পরে শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক জানান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ