জাতীয়

রংপুর সিটি নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তা হবে বিএনপির সদিচ্ছাতেই

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না— যদি প্রশ্নবিদ্ধ হয় তা হবে বিএনপির সদিচ্ছা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে বিআরটিসির গাবতলী বাস টার্মিনালের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রংপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপি তাদের পুরোনো অভ্যাস চর্চা করছে।

তিনি আরো বলেন, কারচুপির অভিযোগ করে তারা নির্বাচনে হেরে যাওয়ার আগেই একবার হারে। এ সময় কারচুপির পুরোনো ভাঙা রেকর্ড না বাজাতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির এ ধরনের অভিযোগের কোনো বাস্তবতা নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যে রকম নির্বাচন নারায়ণগঞ্জ ও কুমিল্লায় হয়েছে একইভাবে রংপুরেও অনুষ্ঠিত হবে।

সরকার এতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশের জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ