জাতীয়

দেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশ এখন আত্মমর্যাদা বোধ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে—এখন কেউ আর দেশের উন্নয়নকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মানবিকতার মানদণ্ডে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে আছে বলে জানান প্রধানমন্ত্রী

সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিপন্ন মানবতার ডাকে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়াতে কার্পণ্য করেনি বাংলাদেশ—এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে সহায়তা দেয়া হচ্ছে।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদা বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার— দেশ এখন আত্মমর্যাদা নিয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে।

দেশের উন্নয়ন এখন আর কেউ থামাতে পারবে না— দেশের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের মর্যাদা সমুন্নত রাখতে তাদের প্রতি আহ্বান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ