অভিবাসী শ্রমিকদের জন্য ইমিগ্রেশন সহজ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, অভিবাসীরা যেন প্রতারণার শিকার না হন সেদিকে নজরদারি বাড়ানো হবে।
অভিবাসনের নামে যেন মানব পাচার না হয় সেদিকে নজর দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈধ পথে অভিবাসন নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নিয়মের বাইরে গিয়ে যেন কেউ সমস্যার সম্মুখীন না হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: