জনগণের উন্নয়নে যিনি কাজ করবেন ও সবার কাছে গ্রহণযোগ্য হবেন তাকেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদে মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে ফুট ওভারব্রিজ উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বিএনপির ঘরেই গণতন্ত্র নেই— তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
এছাড়া পদ্মা সেতুর কাজ যথাসময়ে শেষ করার পরিকল্পনা নিয়েই সরকার কাজ করছে বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: