জাতীয়

ঢাকায় তুরস্কের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বিনালী ইলদিরিম
বিনালী ইলদিরিম

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালী ইলদিরিম। মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এর আগে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন বিনালী ইলদিরিম।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। এতে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

রোহিঙ্গাদের দুর্ভোগ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকা এসেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালী ইলদিরিম।

সোমবার রাত পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তুর্কি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ