তিস্তা-ফেনী নদীসহ অভিন্ন নদীর পানি বণ্টনে যৌক্তিক ও ন্যায় সঙ্গত একটি সমাধানে পৌঁছাতে পশ্চিতবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাতে কলকাতায় বাংলাদেশ বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, তিস্তা, ফেনীসহ অভিন্ন নদীর পানির হিস্যার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধান করতে হবে।
বাংলাদেশ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিস্তা চুক্তির বিষয়ে যে আশ্বাস দিয়েছিল তার ওপরও ভরসা আছে বলে জানান তিনি।
এছাড়া আগামী ফেব্রুয়ারিতে একটি প্রতিনিধি দল নিয়ে তিনি ভারত সফর করবেন এবং সেই সময়ে ভারতের অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও যাওয়ার কথা জানান ওবায়দুল কাদের।
সে সময় অমীমাংসিত সমস্যা নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবে বলেও জানান ওবায়দুল কাদের।