হাওর ও জলভূমিসহ পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম।
বুধবার সকালে সিরডাপ মিলনায়তনে হাওর অঞ্চলের প্রতিবেশ এবং সেখানকার সমস্যা সমাধানে উদ্ভাবন বিষয়ক জাতীয় কর্মশালায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং সিইজিআইএস হাওর অঞ্চলের অবকাঠামোর একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করছে। এতে হাওর অঞ্চলের কাঠামোগত উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন কিভাবে করা যায়, তা নিরুপন করা সম্ভব। তবে হাওর ও জলাভূমি এলাকায় সমন্বিত উন্নয়নের বিকল্প নেই।
প্রতিমন্ত্রী বলেন, এ সম্পদের উন্নয়নের জন্য সূদুর প্রসারী পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। যা হবে সল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: