জাতীয়

সরকারের ধারাবাহিকতা বজায় থাকলেই উন্নতি: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

সরকারের ধারাবাহিকতা থাকলে যে দেশের উন্নয়ন হয়— সেটি প্রমানিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তৃণমূলের মানুষের জীবনের আর্থ-সামাজিক উন্নতি হলেই দেশের উন্নতি হবে বলেও জানান শেখ হাসিনা।

এ লক্ষ্যে আত্মবিশ্বাস আর আত্মমর্যাদাবোধ নিয়ে দেশের কল্যাণে অর্পিত দায়িত্ব পালন করতে প্রাসনের নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, দেশের উন্নতির জন্য নতুন নতুন উদ্ভাবনী চিন্তা করতে হবে।

শেখ হাসিনা বলেন, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের অর্থেই দেশের কাজ হয়। তাই তাদের জীবন মানের উন্নয়ন করাই সরকারের লক্ষ্য।

দরিদ্র বলে বিশ্বে এখন আর কেউ করুণার চোখে দেখে না বাংলাদেশকে বলেও জানান প্রধানমন্ত্রী।

মুক্তিযুদ্ধের চেতনায় জনগণের পাশে থেকে তাদের আস্থা বিশ্বাস অর্জন করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশকে এগিয়ে নিতে হলে দক্ষ প্রশাসনের বিকল্প নেই।

এর আগে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ১০২ ও ১০৩তম আইন ও প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ