জাতীয়

নতুন বছরের শুরতেই অটোরিকশায় অ্যাপ যাত্রা শুরু হচ্ছে

নতুন বছরের শুরতেই অটোরিকশায় অ্যাপ যাত্রা শুরু হচ্ছে
নতুন বছরের শুরতেই অটোরিকশায় অ্যাপ যাত্রা শুরু হচ্ছে

আসছে জানুয়ারি মাসের প্রথম দিন থেকে ঢাকায় সিএনজি চালিত অটোরিকশা মিলবে অ্যাপে— এটাই হবে অটোরিকশায় প্রথম অ্যাপ যাত্রা।

অ্যাপে রিকোয়েস্ট দিয়ে যেমন সিএনজি চালিত অটোরিকশা মিলবে, তেমনি অ্যাপ ছাড়া শুধু চালকের মোবাইল ব্যবহার করে চলাচল করা যাবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠান গতি লেটস্ গো।

প্রতিষ্ঠানটির কর্ণধার এন জামান চৌধুরী জেমস্ জানান, পরিবহন সংকটের এই রাজধানীতে মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়াই তাদের লক্ষ্য।

আন্তর্জাতিক অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা উবার, আর দেশীয় প্রতিষ্ঠান "পাঠাও" এর দৌঁড়ে পিছিয়ে থাকা সিএনজি অটোরিকশাকে এবার উপরে তোলার উদ্যোগ নিয়েছে "গতি লেটস্ গো" নামের একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে রাজধানীর প্রায় চার হাজার সিএনজি অটোরিকশাকে তাদের তৈরি অ্যাপ "গতি ড্রাইভার" এ নিবন্ধন করা হয়েছে। পাশাপাশি অ্যাপ ব্যবহার এবং যাত্রীদের সঙ্গে আচরণগত পরিবর্তন আনারও প্রশিক্ষণ শেষ করেছে প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যাদের কাছে অ্যাপ নেই তারাও অ্যাপভিত্তিক এই সেবা ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে যাত্রীর মোবাইলের প্রয়োজন হবে না। আর গন্তব্যে যাওয়ার পর যাত্রী চালককে ই ওয়ালেট এবং ক্যাশে দুইভাবেই ভাড়া পরিশোধ করতে পারবেন। সিএনজি অটোরিকশার বর্তমান মিটারে যে ভাড়া প্রায় একই ভাড়া থাকছে।

অ্যাপ প্রতিষ্ঠানটি ট্রিপ প্রতি শতকরা ২০ ভাগ করে কেটে নেবে বলে জানান গতি লেটস্ গো এর ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মোস্তফা কামাল।

এরই মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হয়েছে জানিয়ে তারা বলেন, আসছে ইংরেজি নববর্ষেই সিএনজি অটোরিকশায় এই অ্যাপ যাত্রা শুরু করতে পারবেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ