সৌদি আরবে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের অবৈধ সম্পদ রয়েছে— সরকারের কাছে তথ্য আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যথা সময়ে এ তথ্য প্রমাণ হাজির করা হবে— উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সৌদিতে খালেদা জিয়ার অবৈধ সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন— নিশ্চয়ই এর পেছনে যথেষ্ট তথ্য আছে।
দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে কৃষি বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখছে জানিয়ে তিনি বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে বিরাট ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম শাহি আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।