মিয়ানমারে সেনাবাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে ইসরায়েলের প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।
মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো ধরণের কূটনৈতিক সম্পর্ক নেই। তাই কঠোর গোপনীয়তায় বিশেষ চ্যানেলে ইসরায়েল গত নভেম্বরে এই সহায়তার প্রস্তাব দিয়েছিল। কূটনৈতিক শিষ্টাচারে কোনো দেশের প্রস্তাব গ্রহণ করতে না চাইলে পরোক্ষভাবে সংশ্লিষ্ট দেশকে বুঝিয়ে দেয়া হয়।
তবে ইসরায়েলের বিষয়টি সম্প্রতি বাংলাদেশ সরাসচি নাকচ করে দেয়। ঢাকা থেকে ইসরায়েলকে দেয়া বার্তায় বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় ত্রাণ সহায়তার এ প্রস্তাব কোনোভাবেই গ্রহণ করতে পারছে না ঢাকা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: