জাতীয়

ডিএনসিসির উপ-নির্বাচনে মেয়র পদে লড়তে চান শাফিন

ডিএনসিসির উপ-নির্বাচনে মেয়র পদে লড়তে চান শাফিন
ডিএনসিসির উপ-নির্বাচনে মেয়র পদে লড়তে চান শাফিন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের -এনডিএমের সদস্য ও মাইলসের কণ্ঠশিল্পী শাফিন আহমেদ।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ।

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী হিসেবে শাফিনের নাম ঘোষণা করে তিনি বলেন, ডিএনসিসি উপ নির্বাচনে মেয়র পদে এনডিএম প্রতিদ্বন্দিতা করতে চায় সে। এ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব।

তিনি আরও বলেন, 'এই উপ নির্বাচনের পরই আমরা নিবন্ধন সার্টিফিকেট পাবো, এজন্য এখন আমরা আমাদের সমর্থিত প্রার্থী হিসেবে এনডিএম সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম উচ্চপরিষদের সদস্য শাফিন আহমেদের নাম ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনডিএম মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মো. তাহের, সাংগঠনিক সম্পাদক খোকন চৌধুরী, উচ্চপরিষদ সদস্য শাফিন আহমেদ, বিভাগীয় সম্পাদক জিসান খান, যুগ্ম সাংগঠানিক সম্পাদক হাওলাদার আবুল হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ুন পারভেজ খান প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ