অধস্তন বিচারকদের শৃঙ্খলা-বিধির মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট হয়নি এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে-জেএটিআই) জেনারেল প্রসিকিউটর -জিপি এবং পাবলিক প্রসিকিউটরদের –পিপিদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিচারপতি মাজদার হোসেন মামলার পর একটি শৃঙ্খলা-বিধির প্রয়োজন ছিল— বিচার বিভাগ স্বাধীন হওয়ার দিন থেকেই এর প্রয়োজন অনুভব হয় কিন্তু কেউ এটা তৈরি করেনি আইন মন্ত্রণালয় এটা করেছে।
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং মাজদার হোসেন মামলার পর্যবেক্ষণ অনুযায়ী এটা করা হয়েছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এতে বিচার বিভাগের কোনো স্বাধীনতা ক্ষুণ্ণ হয়নি।
এ সময় বঙ্গবন্ধুসহ ১৮ জনকে হত্যার পর ২১ বছর পর্যন্ত যারা একটি এফআইআরও দায়ের করতে দেয়নি তাদের মুখে বিচার বিভাগের স্বাধীনতার কথা শোভা পায় না বলে জানান মন্ত্রী।