রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে ছোট করার জন্য মিয়ানমার বিশ্ব দরবারে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তাই আমাদের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি আরো শক্ত পদক্ষেপ নেয়া উচিত বলে জানিয়েছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট-রামরু।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশের শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি-২০১৭, সাফল্য ও চ্যালেঞ্জ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তুলে ধরা হয় এসব তথ্য।
শ্রম অভিবাবসনের বিষয়ে সরকার রিক্রুটিং এজেন্সি এবং অভিবাসীদের মধ্যে সেতু হিসেবে কাজ করে তাই তাদের বিষয়ে যে নেতিবাচক প্রচারণা রয়েছে তা দূর করতে দালালদের নিয়মিত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বেসরকারি সংস্থা রামরু'র প্রধান তাসনিম সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: