জাতীয়

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর তালিকা তৈরি করছে বাংলাদেশ

রোহিঙ্গা
রোহিঙ্গা

রাখাইনে সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞ থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠক থেকে তালিকা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে।

কক্সবাজারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য প্রথম দফায় এক লাখ রোহিঙ্গার তালিকা পাঠানো হবে।

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে গত ২৩ নভেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ-মিয়ানমার। পরে বৃহস্পতিবার পররাষ্ট্র সচিবের নেতৃত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের বৈঠক এবং ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়।

এসব বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টে চুক্তির খসড়া চুড়ান্ত করা হয়েছে। আগামী সপ্তাহে এই খসড়া মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।

সেইসঙ্গে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। জাতীয় টাস্কফোর্সের বৈঠক থেকে তালিকা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে। কক্সবাজারে অবস্থিত সরকারের রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক কমিশনার এ তালিকা করবে।

পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, যত দ্রুত সম্ভব এ তালিকা তৈরি করা হবে। প্রথম দফায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের কাছে বাংলাদেশ একটি বড় সংখ্যায় তথ্য পাঠাতে চায়। তবে কবে নাগাদ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কাজ শুরু হবে সে বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে কিছু বলেননি। এরইমধ্যে বাংলাদেশে অবস্থিত ৯ লাখ রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য প্রথম দফায় এক লাখ রোহিঙ্গার তালিকা পাঠানো হবে।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের তালিকা পাঠানোর পর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত হবে।

এদিকে, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার কাজ আগামী ২২ জানুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন দেশটির সমাজকল্যাণ ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী উইন মায়াত আয়ে।

মিয়ানমারের এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অংশ হিসেবে প্রথম ধাপে বাংলাদেশ থেকে সাড়ে ৪০০ হিন্দু রোহিঙ্গা ফেরত নেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ