মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য প্রথম দফায় এক লাখ রোহিঙ্গার তালিকা পাঠানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের তালিকা পাঠানোর পর জয়েন্ট ওয়ার্কিং কমিটির পরবর্তী মিটিংয়ের সিদ্ধান্তের পর রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, সময় ও স্রোতের মতো জাতীয় নির্বাচনও কারো জন্য অপেক্ষা করবে না। বিএনপি না আসলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: