চলতি বছরে জঙ্গি ও সন্ত্রাস সফলতার সঙ্গে মোকাবেলা করেছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা— আগামী বছর হবে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার রাজধানীর মগবাজারের নয়াটোলার বায়তুল হাসান জামে মসজিদের জমির দলিল হস্তান্তর শেষে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিদের দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে তারা।
তিনি বলেন, এ বছর জঙ্গি ও সন্ত্রাস দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সফলতা ছিল উল্লেখ করার মতো। জঙ্গি দমনে বিশেষভাবে প্রশিক্ষিত করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ে ২০১৩ ও ২০১৪ সালে আগুন সন্ত্রাস করে মানুষকে কষ্ট দিয়েছেন। আদালত থেকে যাওয়ার সময় শোডাউনের নামে তিনি দীর্ঘ যানজট সৃষ্টি করে এখনও তিনি মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছেন।
ময়মনসিংহে থানা হেফাজতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, ওই নারীর কাছে অবৈধ মালামাল ছিলো তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নারির অভিযোগ সত্য হলে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।