চার দেয়ালের ভেতরে থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে উৎসবমুখর করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নগরবাসির নিরাপত্তায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপির বিশেষায়িত দল সোয়াট, কাউন্টার টেরোরিজম ইউনিট, পোশাকে-সাদা পোশাকে রাজধানীর নিরাপত্তায় থাকবে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত আটটার পর স্টিকার বিহীন গাড়ি ও আইডি কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
গুলশান-বারিধারার বাসিন্দাদের রাত ৮টর মধ্যে বাড়ি ফিরতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোনো ভাবেই উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্টের অনুষ্ঠান করা যাবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: