জাতীয়

সরকার চাইলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব: সুজন

সুজনের সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার
সুজনের সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার

সরকার চাইলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব রংপুর সিটি করপোরেশন নির্বাচন তার অন্যতম উদাহরণ-এমন অভিমত জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

তবে এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে মনে করে সংগঠনটি।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রংপুর সিটি নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন এবং সুজনের দৃষ্টিতে নির্বাচন শীর্ষক এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এসব তথ্য তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, কিছু অসংগতি থাকলেও এ নির্বাচন সুষ্ঠু হয়েছে।

সংবাদ সম্মেলনে নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধুমাত্র নির্বাচন কমিশনের নয় এজন্য সরকারসহ সকলকে সমান দায়িত্ব পালন করতে হবে জানান সুজন সম্পাদক।

তবে, এই নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের তুলনা করা উচিত হবে না জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করতে হলে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে হবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ