জাতীয়

বছরের প্রথম দিনে প্রায় ৮৩৭০ শিশু বাংলাদেশে জন্মাবে: ইউনিসেফ

বছরের প্রথম দিনে প্রায় ৮৩৭০ শিশু বাংলাদেশে জন্মাবে: ইউনিসেফ
বছরের প্রথম দিনে প্রায় ৮৩৭০ শিশু বাংলাদেশে জন্মাবে: ইউনিসেফ

নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে প্রায় ৮৩৭০টি শিশু জন্মগ্রহণ করবে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

পুরো বিশ্বে নতুন বছরের প্রথম দিনে যত শিশু জন্ম গ্রহণ করবে সে হিসেবে ২.১৭ শতাংশ।

পৃথিবীজুড়ে নতুন বছরের প্রথম দিনে প্রায় তিন লাখ ৮৬ হাজার শিশু জন্ম গ্রহণ করবে বলে সংস্থাটি একটি আনুমানিক তথ্য জানিয়েছে।

নতুন বছর ২০১৮ সালের প্রথম শিশুটির জন্ম হয় সম্ভবত প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপ কিরিবাটিস ক্রিসমাস আইল্যান্ডে।

নতুন বছরের প্রথম দিনে সবচেয়ে পরে শিশুটির জন্ম হবে যুক্তরাষ্ট্রে।

ইউনিসেফ বলছে নতুন বছরের প্রথম দিনে সবচেয়ে বেশি শিশু জন্মগ্রহণ করবে ভারতে যার সংখ্যা প্রায় ৬৯ হাজার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন যেখানে প্রায় ৪৫ হাজার শিশু জন্ম নেবে— এ তালিকায় বাংলাদেশের অবস্থান নবম।

নতুন জন্ম নেয়া এসব শিশুদের মধ্যে অনেকেই বেঁচে থাকবে। আবার এদের মধ্যে অনেকেই জন্মের প্রথম দিনেই মারা যাবে।

২০১৬ সালে পৃথিবীজুড়ে যত শিশু জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে প্রতিদিন প্রায় ২৬০০ শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছে।

ইউনিসেফ বলছে যেসব শিশু মারা গেছে তাদের মধ্যে ৮০ শতাংশ শিশুর মৃত্যু ঠেকানো সম্ভব ছিল।

কারণ তারা মারা গেছে প্রতিরোধ করা যায় এমন সব কারণে। নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নেয়া, জন্মদানের পদ্ধতিতে জটিলতা এবং জন্মের পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেকে শিশু মারা গেছে।

এসব শিশুর জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশগুলোকে আহবান জানিয়েছে ইউনিসেফ।

সংস্থাটি বলছে শিশু মৃত্যু রোধ করার ক্ষেত্রে গত দুই দশকে বেশ অগ্রগতি হলেও পাঁচ বছর বয়সের মধ্যে যত শিশু মারা যায় তাদের মধ্যে ৪৬ শতাংশের মৃত্যু হয় জন্মের এক মাসের মধ্যে। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ