জাতীয়

নতুন বছরে উন্নয়ন-প্রগতির প্রত্যাশা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

ব্যবসা-বাণিজ্যে টিকে থাকতে হলে দক্ষতা বাড়াতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্যে টিকে থাকতে হলে দক্ষতা বাড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে আর এজন্য বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টির লক্ষে কাজ করতে হবে।

নতুন বছরে উন্নয়ন ও প্রগতির প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বছরের প্রথমদিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ঘোষণা করে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান।

এ সময় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশে যেসব পণ্যের চাহিদা বেশি তার উৎপাদন বাংলাদেশে বাড়ানোর তাগিদ দেন। এছাড়া প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ব্যবসায় বাণিজ্যে টিকে থাকতে হলে দক্ষতা বাড়াতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।

শুরু হলো মাসব্যাপী ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ২০৫০ সালে পশ্চিমা দেশগুলোকেও বাংলাদেশ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

পরে মেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মেলার উদ্বোধন করে বেশ কিছু স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

এবার মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৫৮৯টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এর মধ্যে ১১২টি বড় ও ৭৭টি মিনি প্যাভিলিয়ন। ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বাণিজ্য মেলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ