নির্বাচনী বছরে বাড়ছে মন্ত্রিসভার কলেবর— নতুন বছরের শুরুতেই আরো চার জন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।
আজ যারা শপথ নিয়েছেন: মৎস ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ পদন্নোতি পেয়ে মন্ত্রী হন, রাজবাড়ীর সাংসদ কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে, লক্ষ্মীপুরের সাংসদ একেএম শাহজাহান কামাল এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার।
মঙ্গলবার সন্ধ্যায় এ চারজনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এর আগে সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তাদের ফোন করে শপথ নিতে বঙ্গভবনে যাওয়ার আহ্বান জানান।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হকের মৃত্যুতে এ মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটি শূন্য রয়েছে।
আগামী ১২ জানুয়ারি সরকারের চলতি মেয়াদের চার বছর পূর্ণ হবে। ২০১৪ সালে শপথ নেয়া সরকারের বর্তমান মন্ত্রিসভায় মোট ৪৯ জন সদস্য রয়েছে। ৫ম বছরে পা দেয়ার আগেই নির্বাচনী বছরে বাড়ানো হলো মন্ত্রিসভার আয়তন।
বর্তমানে মৎস ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা নারায়ণ চন্দ্র চন্দ পূর্ণ মন্ত্রী হন।
এর আগে সবশেষ ২০১৫ সালের ১৫ জুলাই একদফা মন্ত্রিসভায় রদবদল করা হয়। এরপর দুই একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তন করা হয়।