জাতীয়

মন্ত্রিসভায় রদবদলের হিড়িক

বৈঠকে যোগ দিলেন নারায়ণ চন্দ্র

আবারো মন্ত্রিসভায় রদবদল
আবারো মন্ত্রিসভায় রদবদল

বছরের শুরুতে মন্ত্রিসভায় নতুন সদস্য সংযোজনের পর দপ্তরেও ব্যাপক রদবদল বুধবার করা হয়েছে।

যারা যে মন্ত্রণালয় পেলেন: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, আনিসুল ইসলাম মাহমুদ বন ও পরিবেশমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মৎস্য প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য -প্রযুক্তি বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়।

এতদিন পূর্ণমন্ত্রীর কাজ করে যাওয়া সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এখন থেকে শুধু প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন।

আর বিমানমন্ত্রী করা হয়েছে এ কে এম শাহজাহান কামালকে।

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে পরিবেশ ও বনমন্ত্রী করা হয়েছে- আর এ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা আনোয়ার হোসেন মঞ্জুকে করা হয়েছে পানিসম্পদমন্ত্রী।

নতুন মন্ত্রী হওয়া মোস্তফা জব্বারকে ডাক, টেলি যোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

আর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দেয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ।

আর প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়া কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে।

বছরের শুরুতেই আরো চার জন মন্ত্রিসভায় জায়গা পান—তারমধ্যে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বুধবার মন্ত্রিসভায় যোগ দেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়, সেই পদেই বহাল হন তিনি।

তবে এর আগেও প্রতিমন্ত্রী হিসেবেও নারায়ণ চন্দ্র বিভিন্ন সময়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা বৈঠক অধিশাখার (সংযুক্ত) উপসচিব মনিরা বেগম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক বসেছে।

মন্ত্রিসভার বৈঠক এমনিতে সোমবার হলেও এ সপ্তাহে তা পিছিয়ে বুধবার করা হয়েছে বলে জানান তিনি।

গতকাল যারা শপথ নিয়েছেন: মৎস ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ পদন্নোতি পেয়ে মন্ত্রী হন, রাজবাড়ীর সাংসদ কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে, লক্ষ্মীপুরের সাংসদ একেএম শাহজাহান কামাল এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার।

মঙ্গলবার সন্ধ্যায় এ চার জনকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এর আগে সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তাদের ফোন করে শপথ নিতে বঙ্গভবনে যাওয়ার আহ্বান জানান।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হকের মৃত্যুতে এ মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটি শূন্য রয়েছে।

আগামী ১২ জানুয়ারি সরকারের চলতি মেয়াদের চার বছর পূর্ণ হবে। ২০১৪ সালে শপথ নেয়া সরকারের বর্তমান মন্ত্রিসভায় মোট ৪৯ জন সদস্য রয়েছে। ৫ম বছরে পা দেয়ার আগেই নির্বাচনী বছরে বাড়ানো হলো মন্ত্রিসভার আয়তন।

বর্তমানে মৎস ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা নারায়ণ চন্দ্র চন্দ পূর্ণ মন্ত্রী হন।

এর আগে সবশেষ ২০১৫ সালের ১৫ জুলাই একদফা মন্ত্রিসভায় রদবদল করা হয়। এরপর দুই একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তন করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ