জাতীয়

‘মানসিক স্বাস্থ্য আইন-২০১৭’ খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

সরকারের পাশাপাশি এখন বেসরকারিভাবেও মানসিক হাসপাতাল নির্মাণের বিধান রেখে "মানসিক স্বাস্থ্য আইন ২০১৭" এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

সেখানে বিনা অনুমতিতে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান হাসপাতাল নির্মান করলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা এবং তিন বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

আইনটিতে রোগিদের সেবা সংক্রান্ত বিষয় রাখা হয়েছে। এতে মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দিয়ে অপরাধ করালে সেজন্যও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আর যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারের নিবন্ধন না নিয়ে কার্যক্রম পরিচালনা করে, তাহলে আইনটিতে জেল-জরিমানার শাস্তি থাকছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব তথ্য জানান। এছাড়া মন্ত্রিসভা বৈঠকে সম্প্রতি মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব করে মন্ত্রিসভা।

একই বৈঠকে বিশ্বের ১০০ সমুদ্র বন্দরের মধ্যে ৯৮ নম্বর থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর ৭১ এ আসায় অভিনন্দন জ্ঞাপন করা হয়।

যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক রেটিং সংস্থা লিয়ড এ তথ্য প্রকাশ করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ