বিমানকে নতুনভাবে ঢেলে সাজানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী একেএম শাহজাহান কামাল।
লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মন্ত্রী কামাল বলেন, মন্ত্রণালয়ের সকল ভুল-ত্রুটি শুধরিয়ে প্রধানমন্ত্রী যে দায়িত্ব তাকে দিয়েছেন তিনি তা যথাযথভাবে পালন করবেন।
প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আমার জীবনের বিনিময়ে হলেও, আমার রক্ত দিয়ে হলেও বিমানকে লাভজনক করবো বলেন কামাল।
এর আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রাশেদ খান মেনন।
তাকে বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: