জাতীয়

কাজ করার জন্য একবছর যথেস্ট সময়: জব্বার

মোস্তাফা জব্বার
মোস্তাফা জব্বার

কাজ করার জন্য একবছর যথেস্ট সময় বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, সরকারি যত উদ্যোগ নেয়া হোক না কেন ইন্টারনেটের গতি ও মূল্য সুলভ না করা পর্যন্ত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন সফল হবে না।

টেলিযোগাযাগ বিভাগ ও বিটিআরসির মধ্যে টানাপড়েনের বিষয়ে উদ্যোগের কথা জানতে চাইলে মোস্তাফা জব্বার বলেন, বিটিআরসি সুনিদির্ষ্ট দায়িত্ব পালন করলেও এককভাবে সমস্ত কার্যক্রম চালাতে পারে তা, তবে সেখানে নিয়ন্ত্রণের কোনো বিষয় না।

বিষয়টি হচ্ছে জনগণের পক্ষে কাজ করছে কি না ওই জায়গাটা নিশ্চিত করা—বিটিআরসির হাত-পা বেঁধে তারপর মন্ত্রণালয় থেকে বলতে হবে, তুমি কাজ করো সেটা আমি মানি না, বরং আমি বিশ্বাস করি, কোন জায়গায় তাকে ফ্যাসিলিটেটেড করা দরকার তা করা হবে। নিয়ন্ত্রণ নয়, বড় বিষয় হচ্ছে সহায়তা করা।

জব্বাবর বলেন, ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার, ৭৮ হাজার টাকার ব্যান্ডউইথ সরকার ৬০০ টাকায় নিয়ে এসেছে— অথচ গ্রাহক সেই সুবিধা পাননি— আমি চাই গ্রাহক ব্যান্ডউইথ প্যাকেজ পাক কারণ অপারেটররা ব্যান্ডউইথ কেনে, ডাটা নয়।

শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশন করার কথা উল্লেখ করে জব্বার বলেন, চলমান ২২টি প্রকল্পের কাজ এগিয়ে নেয়া হবে।

আইসিটি মন্ত্রী আরও বলেন, পুশ এসএমএস বন্ধ ও গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করার দায় রাষ্ট্রের— এসব বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এসময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সচিব সুবির কিশোর চৌধুরী উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ