জাতীয়

পদ্মাসেতু নিয়ে খালেদা জিয়া সজ্ঞানে মন্তব্য করেননি: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

জোড়াতালি দিয়ে পদ্মাসেতু নির্মিত হচ্ছে এমন মন্তব্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সজ্ঞানে করেননি বলে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, সেতু নির্মাণ সম্পর্কে ন্যূনতম ধারনা থাকলে তিনি এমন মন্তব্য করতে পারতেন না।

বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন দিয়ে পড়াশুনার পাশাপাশি দেশকে নিরক্ষর মুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানান সভানেত্রী।

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে।

বিকেলে গণভবনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

সরকারের বিভিন্ন ক্রান্তিকালে ছাত্রলীগ কীভাবে দলের পাশে থেকেছে সে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর দমন নিপীড়ন চালিয়েছে। ওই সময় ছাত্রলীগের নেতা-কর্মীদেরও নানা অত্যাচার নির্যাতন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে শিক্ষা খাতকে—ছাত্রলীগের সকল নেতাকর্মীকে শিক্ষায় মনযোগের পাশাপাশি বিশ্বে দেশের যে ভাবমূর্তি তৈরি হয়েছে তা ধরে রাখার আহবান জানান।

এসময় বিএনপির নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি পদ্মাসেতু নিয়ে বিএনপি চেয়ারপারসন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কোনো সেতু নির্মাণ সম্পর্কে ন্যূনতম ধারনা থাকলে খালেদা জিয়া এমন মন্তব্য করতে পারতেন না।

বিএনপি সরকারের সময়ে জিয়া পরিবারের দুর্নীতির উদাহরণ টেনে আরও বলেন, যে এতিমের টাকা চুরি করতে পারে সে কীভাবে দেশ পরিচালনা করবেন।

প্রধানমন্ত্রী আবারও বললেন, ২০২১ সালের মধ্যে দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে চায় সরকার— আর সে লক্ষ্য পূরণে সকল নেতাকর্মীর সহযোগিতা প্রয়োজন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ