আগামী জাতীয় নির্বাচনে ছয় লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপি'র মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।
শুক্রবার সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমীতে ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৮ তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ পাশা হাবিব উদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের জন্য প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র, যানবাহন ও পোশাকাদিসহ বাহিনীর সদস্যদের প্রস্তুত করা হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভিডিপির ৩৮তম জাতীয় সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: