রাজধানীর বিজয় সরণির মোড়ে বাসের চাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য মারা গেছেন।
শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত বিজিবি সদস্যের নাম রুপন ডিও (৪৫)— পরিচয়পত্র নম্বর-৫৮৩৬৪।
তিনি বিজিবি সদরদপ্তরে মোটর মেকানিক শাখায় কাজ করতেন।
দুর্ঘটনার পর বিজিবি সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাজাহান হাওলাদার বলেন, মরদেহের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়া গেছে যে তিনি বিজিবি সদস্য।
শাজাহান জানান, মিরপুর থেকে ফার্মগেটগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস বিজয় সরণিতে (উড়োজাহাজ ক্রসিং) মোটরসাইকেল আরোহী রুপন ডিওকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে— দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।