জাতীয়

ছাত্রলীগে নতুন রক্তের সঞ্চালন করতে হবে: ওবায়দুল

কেন্দ্রীয় সম্মেলন মার্চে

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামী মার্চে ছাত্রলীগের সম্মেলন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ছাত্রলীগের ৭০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র্যা লির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

অচিরেই সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সভা ডেকে তারিখ ঘোষণা করতে নেতাদের নির্দেশ দেন তিনি।

সংগঠনে নতুন রক্তের সঞ্চালন করতে হব—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বেশি সংখ্যক বিশৃঙ্খলকর্মীর দরকার নেই ছাত্রলীগে— সুশৃঙ্খলকর্মী কম হলে সেটাও সংগঠনের জন্য ভালো।

ছাত্রলীগের কেউ যেন নিজেরা নিজেদের শত্রু না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলেও জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

তিনি আরো বলেন, এ বছর হবে বিএনপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অপশক্তির পরাজয়ের বছর। আগামী নির্বাচনে জনগণ এ অপশক্তির বিরুদ্ধে রায় দেবে।

পরে ছাত্রলীগের শোভাযাত্রা টিএসসি চত্ত্বর থেকে শুরু হয়ে শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, পল্টন হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয় বর্ণাঢ্য এ শোভাযাত্রা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ