রাজধানীতে যেকোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে কিছু ব্যক্তি বা গোষ্ঠী ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন। এসব ফানুসে কেরোসিন দিয়ে প্রজ্বলিত বাতি থাকায় জ্বলন্ত অবস্থায় জনবহুল বিভিন্ন জায়গায় পড়ছে। এতে আগুন লাগাসহ নানা নিরাপত্তাজনিত হুমকির সৃষ্টি হচ্ছে।
যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেকোনো ধরনের ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে বলেছে ডিএমপি। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: