জাতীয়

নতুন দপ্তরে তারানা হালিম

নতুন দপ্তরে তারানা হালিম
নতুন দপ্তরে তারানা হালিম

মন্ত্রিসভায় রদবদলের পর নতুন দপ্তরে রোববার এসেছেন তারানা হালিম।

রোববার বেলা পৌনে ১১টার দিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব হারানোর পর সচিবালয়ে ৫০১ নম্বর কক্ষে তথ্য প্রতিমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কার্যালয়ে যান প্রতিমন্ত্রী তারানা, এ সময় মন্ত্রীও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে প্রতিমন্ত্রী তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও তথ্য কর্মকর্তা মো. সেলিম হোসেন।

গত ২ জানুয়ারি মন্ত্রিসভায় নতুন চারজনের শপথ নেয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে তারানা হালিমকে সরিয়ে তথ্য প্রতিমন্ত্রী করা হয়।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৃহস্পতিবার নতুন দপ্তরে যোগ দিলেও তারানা হালিম সেদিন অফিসে না যাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দুই বছরের অর্জন নিয়ে মঙ্গলবার (৩ জানুয়ারি) একটি সংবাদ সম্মেলনে আসার কথা ছিল তারানার। কিন্তু আগের দিন বিকালে মন্ত্রিসভার সম্প্রসারণের পাশাপাশি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর রদবদলের গুঞ্জনের মধ্যে তা স্থগিত করেন তিনি।

বৃহস্পতিবার ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে একটি অনুষ্ঠানও বাতিল করা হয় তারানা না যাওয়ার কারণে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ