জাতীয়

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশির মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশির মৃত্যু

সৌদিআরবের জিজানে সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশিসহ নয় জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

আল ফাহাদ কোম্পানিতে কর্মরত ফরিদুল ইসলাম নিহতদের মধ্যে ছয় বাংলাদেশির নাম জানাতে পেরেছেন।

তারা রা হলেন – সিরাগঞ্জের দুলাল, টাঙ্গাইলের সফিকুল, নারায়ণগঞ্জের মতিউর রহমান, নরসিংদীর আমির হোসেন ও হদয় এবং কিশোরগঞ্জের জসিম।

এদিকে সৌদি আরবের আলহাসা কাতার রোডে মোটর সাইকেল দুর্ঘটনায় বাদল (৩৬) নামে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি টাঙ্গাইল জেলায় বলে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।

রিয়াদ ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সকালে যিজান প্রদেশের দক্ষিণে সামতাহ ও আল-হারেথের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে লোক পাঠানো হয়েছে, সৌদি কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

শাহীন শাজাহান নামের এক প্রবাসী বাংলাদেশি জানিয়েছেন, তার ভাই আমির হোসেনও রয়েছেন নিহতদের মধ্যে।

আমির সৌদি আরবের আল ফাহাদ নামে একটি কোম্পানিতে চাকরি করতেন, অন্যরাও একই কোম্পানির কর্মী।

শনিবার সকালে কোম্পানির পিকআপে করে তারা মোট ২৭ জন কর্মস্থলে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি উল্টে যায়।

জিজান রেড ক্রিসেন্টের মুখপাত্র বেইশি আল-সারকির বরাত দিয়ে রিয়াদ ডেইলি লিখেছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে সাত জনের মরদেহ উদ্ধার ও ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে যাদের মধ্যে ছয় জনের অবস্থা ছিল গুরুতর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ